পূর্বাশা ডেস্ক:
ইয়েমেনের আরব সাগরে সকোত্রা দ্বীপের কাছে জাহাজডুবির ঘটনায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দেয়।
ইয়েমেন সরকার এক বিবৃতিতে জানায়, পাঁচ দিন আগে সকোত্রা দ্বীপ থেকে ২৫ মাইল দূরে জাহাজটি নিখোঁজ হয়। যে জাহাজে নারী ও শিশুসহ ৬০ জন যাত্রী ছিলেন।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর মুকাল্লা থেকে সকোত্রা যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়। জাহাজটির ৬০ জন যাত্রীই নিখোঁজ রয়েছেন।

























































