বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম: ‘শেখ হাসনিার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে চৌদ্দগ্রাম বিদ্যুৎ সরবরাহ অফিস ও পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
চৌদ্দগ্রাম বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী ধরনী চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মৃনাল কান্তি চাকমা, আওয়ামলীগ নেতা ইদ্রিস মিয়াজী, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ কাজী নজরুল ইসলাম কামাল, কাউন্সিলর ইউনুছ, চৌদ্দগ্রাম বিদ্যুৎ সরবরাহ অফিসের মিজানুর রহমান, আবদুল মান্নান ও মোঃ ইউসুফ প্রমুখ।

















































