বুধবার,৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

jongi

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কর্নেলহাটের মুকিম তালুকদার পাড়ার একটি জঙ্গি আস্তানা থেকে ৫ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। এসময় জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই বিস্ফোরক দ্রব্য ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। আটককৃতরা সবাই হরকাতুল জিহাদ (হুজি) এর সদস্য।

র‌্যাব-৭ বৃহস্পতিবার ভোর ৭টা থেকে এ অভিযান পরিচালনা করছে। প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, জঙ্গি রয়েছে সন্দেহে দুই তলার বাড়িটি ভোরে ঘিরে ফেলে তাদের বাহিনী। বাড়ির ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখা গেছে।

তিনি জানান, গতরাতে নগরীর একে খান এলাকা থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়। মূলত তাদের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাড়ির আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে সেখানে যেতে দেয়া হচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি