শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খুন করে আগুনে পুড়ানো হলো সুন্দরী মডেলকে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

model

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি ব্যক্তিগত কারণে মেক্সিকোতে গিয়েছিলেন রূপান্তরিত মডেল পল্যেট গোনজালেজ। আর সেখানে নৃশংসভাবে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়া হলো ২০১৫ সালের গে বিউটি ক্যুইন পেজেন্ট বিজয়ী পল্যেটকে।

ঘটনার পর তদন্ত শুরু করেছে মেক্সিকো সিটির পুলিশ।

জানা যায়, মেক্সিকোতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও তার কোনো খোঁজ মেলেনি। এর জেরে পুলিশে অভিযোগ করে রূপান্তরিত মডেলের পরিবার। অনলাইনে তার সন্ধানে একটি পিটিশনও চালু করে তারা। এরপরই মেক্সিকোর সেলেইয়াতে অগ্নিদগ্ধ একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের DNA টেস্টের পর সেটি পল্যেটের বলে জানা যায়। কে বা কারা তাকে হত্যা করেছে, তা বিস্তারিত জানা যায়নি। পুলিশের ধারণা রূপান্তরিতদের প্রতি ঘৃণা থেকেই মডেলের উপর এমন হামলা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পল্যেটের কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি