পূর্বাশা ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান একথা জানিয়েছেন।
পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুরু করেন খালেদা জিয়া। সেদিন তিনি আংশিক বক্তব্য দেন। আজ আবার তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেবেন। সেদিনের বক্তব্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে আদালতকে জানান খালেদা জিয়া।























































