স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় বালুবাহী ট্টাক্টর এবং একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোঃ মাসুম (২৪) নামের এক ডিগ্রি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী শাকিল (২৩) গুরুতর আহত হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বুড়িচং-মিরপুর সড়কের আগানগর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত মাসুম ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামের মো: ফজলুর রহমানের ছেলে। সে এরশাদ ডিগ্রি কলেজের ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন।
আহত শাকিল উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর খন্দকার বাড়ির খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আগানগর এলাকায় বুড়িচংগামী একটি বালুবাহী ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া জানায়, দূর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটর সাইকেল পুলিশ উদ্ধার করেছে।


















































