
মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারতীয় ৩০ বোতল বিয়ার, ৪২ বোতল হুইষ্কি ও ১৮ কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন; উপজেলার উজিরপুর ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের সোলতান আহমদের ছেলে জাহাঙ্গীর আলম(৪৫) ও পূর্ব মানিকপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে মোঃ হানিফ(৩০)। গতকাল শনিবার তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় মাদকসহ দুইজনকে আটক করা হয়।

















































