রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


জয়ললিতার ১০,৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ৫০০ চশমা আদালতের জিম্মায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

jayalalith

ডেস্ক রিপোর্ট ঃ

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তার বিরুদ্ধে মামলাগুলোর কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালত তার যে বিপুল পরিমাণ ব্যবহার্য জিনিষ নিজেদের জিম্মায় নিয়েছিল, তা এখনো ফেরত দেয়নি।

জয়ললিতার দল এআইডিএমকের একজন সিনিয়র নেতা বলেছেন, তারা আশা করছেন আদালত অচিরেই এসব সামগ্রী ফেরত দেবেন। যাতে জয়ললিতার স্মরণে বানানো জাদুঘরে তারা এগুলো রাখতে পারেন।

কর্নাটকের সরকারি কৌসুলি বি ভি আচার্য জানিয়েছেন, ২০১৭ সালে এ মামলার রায় ঘোষণা করার কথা আছে। যেহেতু এ মামলায় আরো অভিযুক্ত আছেন, তাই মামলার কার্যক্রমও চলবে।

কর্নাটকের আরেক সরকারি কৌসুলি জানান, ‘মামলায় যদি জয়ললিতা দোষী প্রমাণিত হন, তাহলে এসব সম্পদ আদালত বাজেয়াপ্ত করে তামিলনাড়ু সরকারের কাছে হস্তান্তর করবে।

১৯৯৬ সালে ইনকাম ট্যাক্স অফিসাররা জয়ললিতার এসব সম্পদ বাজেয়াপ্ত করার পর থেকেই সেগুলো কর্নাটক পুলিশের হেফাজতে রয়েছে। ২০০২ সালে কর্নাটক থেকে তামিলনাড়ুতে আসার পর রাজ্যের  সিটি সিভিল কোর্টের একটি রুমে  ১০,৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ৫০০ চশমা, সাড়ে তিন কোটি রুপি মূল্যের ২১.২৮ কেজি স্বর্ণ, ৩.১২ কোটি রুপি মূল্যের সিলভার, দুই কোটি রুপি মূল্যের ডায়মন্ড জব্দকৃত মালামাল রাখা আছে।

১৯৯৬ সালে বর্তমান বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী জয়ললিতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের ওই মামলাটি করেন।
গত ৫ ডিসেম্বর তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী  জয়ারাম জললিতা মারা যান। নিজের রাজ্যে তিনি চিলেন প্রায় দেবীতুল্য। সাধারণ মানুষ তাকে ভালোবেসে ‘আম্মা’ নামে ডাকতেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি