শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘নাসিক নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ’


‘নাসিক নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

1481353946
পূর্বাশা ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ।’
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের গণসংযোগে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা নারায়ণগঞ্জ নির্বাচনে অংশ গ্রহণ করছি। এ নির্বাচনকে পর্যবেক্ষণ করছি। এ নির্বাচনের নিরপেক্ষতার ওপর নির্ভর করছে পরবর্তী নির্বচনের ভবিষ্যৎ।
এ সময় দেশের গণতন্ত্র উদ্ধারে নারায়ণগঞ্জবাসী সাখাওয়াত হোসেনকেই মেয়র হিসেবে নির্বাচিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ফখরুল।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি