শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত কাগজের নোট বদলে প্লাস্টিকের নোট আনছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

265079_1
পূর্বাশা ডেস্ক:

ভারত থেকে কালো টাকা দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। শুক্রবার ভারতীয় সংসদে দাঁড়িয়ে দেশটির কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, ‘এবার কাগজের বদলে প্লাস্টিকের নোট আনতে চলেছে মোদী সরকার।’

লোকসভায় মন্ত্রী অর্জুন রাম মেঘবল জানালেন, পলিয়েস্টার দিয়ে নোট তৈরির জন্য ইতোমধ্যেই কাঁচামাল কেনা শুরু হয়ে গেছে। পাঁচ বছর পর্যন্ত এই নোট সম্পূর্ণ ঠিক থাকবে, যা ছেঁড়া তো যাবেই না, নকল করাও যাবে না।

শুক্রবার একই কথা জানিয়েছে ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া’। তাদের দাবি, শিগগিরই বাজারে আসবে প্লাস্টিকের নোট। এর জন্য প্রস্তুত রিজার্ভ ব্যাংক। নতুন নোট তৈরির কাঁচামালও কেনা শুরু হয়ে গেছে।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরো জানিয়েছে, প্লাস্টিকের নোট প্রাথমিকভাবে ভারতের কোচি, মহিশূর, শিমলা, ভুবনেশ্বরের মতো ছাড়া হবে।

মুদ্রা বিশেষজ্ঞদের ভাষ্য, কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই প্লাস্টিকের নোট। নকল করাও কঠিন। ফলে নোট ছাপানো বাবদ খরচ কমবে সরকারের।

উল্লেখ্য, প্লাস্টিকের নোট চালু রয়েছে বিশ্বের অনেক দেশে। এর মধ্যে রয়েছে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কুয়েত। এমনকি, নেপালেও চালু রয়েছে এই নোট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি