শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে মাদক রোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে মাদক রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রোববার সকালে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছে বিজিবি। স্থানীয় সাদেক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি আনন্দপুর ফাঁড়ির সুবেদার ইদ্রিছ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল কুদ্দুস, আবু তাহের, আবুল কালামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা সীমান্তে নারী-শিশু পাচার, হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি