শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রাম মাদক মামলায় সাবেক মেম্বার সিরাজ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95-%e0%a7%a8
মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত সাবেক মেম্বার সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ডিমাতলী গ্রামের মোখলেছুর রহমানের পুত্র।
জানা গেছে, পল্লী বিদ্যুতের অবৈধ ব্যবহার ও কর্মকর্তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে সিরাজ মেম্বারসহ অজ্ঞাতনামা আরও ৮ জনের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ২০১২ সালে মাদকের একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি