মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএলে বিদেশী ক্রিকেটারদের কক্ষেও নারী অতিথি?


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

bpl

ডেস্ক রিপোর্টঃ

বিপিএল নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। দুদিন আগে বিপিএলের পর্দা নামলেও আলোচনা সমালোচনা চলছেই দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই আসরটিকে ঘিরে।

হোটেল কক্ষে নারী অতিথি নেওয়ার অপরাধে বেশ বড় অংকের জরিমানা করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান ও আল আমিন হোসেনের। তবে অভিযোগ উঠেছে কেবল দেশি ক্রিকেটারই নয়; বিদেশি ক্রিকেটাররাও কক্ষে নিয়মিত নারী অতিথি নিয়ে আসতেন!

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে পত্রিকা দুটি জানিয়েছে, একজন পাকিস্তানি ক্রিকেটার তার কক্ষে নারী অতিথি নিয়ে আসতেন।

এরপর ফ্র্যাঞ্জাইজির পক্ষ থেকে তাকে এই বিষয়ে সতর্কও করা হয়। আরেক বিদেশি ক্রিকেটারও নাকি একই কাজ করতেন।

পিটিআই বলছে, ‘পাকিস্তানের একজন অলরাউন্ডার যিনি বর্তমানে দেশটির জাতীয় দলে বেশ ভালো পারফর্ম করছেন, হোটেলে প্রতিনিয়তই নারী অতিথি নিয়ে আসতেন। হোটেলে আসা সেই নারীও বিদেশি।

তবে এই ঘটনায় কোনো জরিমানা হয়নি সেই দুজন ক্রিকেটারের। এখন প্রশ্ন উঠেছে, একই অপরাধে যদি সাব্বির ও আল আমিনের জরিমানা হয়, তাহলে বাকিদের কেন নয়।

বিদেশি ক্রিকেটাররা হোটেল কক্ষে নারী অতিথি নেওয়ার বিষয়ে অবশ্য এখন পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল কিছু বলেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি