মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শীর্ষে লিওনেল মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

1481466246_37

পূর্বাশা ডেস্ক:

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ভেতর কে সেরা এই প্রসঙ্গ চলে আসলেই এক ধরনের দ্বিধা তৈরি হয়। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন মেসি।

আর রোনালদো কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছেন। যার প্রভাব পড়েছে এই দুই মহাতারকার পরিসংখ্যানেও।

ওসাসুনার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। সেই ম্যাচে জোড়া গোল করেন মেসি। আর তাতেই চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় এককভাবে সর্বোচ্চ গোলদাতার মালিক এখন মেসি।

এবারের মৌসুমে লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেছেন ১১ ম্যাচে করেছেন ১০ গোল। ১৪ ম্যাচ খেলে সমসংখ্যক (১০) গোল করেছেন লুইস সুয়ারেজও। আর ১২ ম্যাচ খেলা মেসি করেছেন ১১ গোল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি