ব্রিটেনে অবৈধভাবে ওষুধের দাম বাড়ানোর অভিযোগে বিশ্বের সবচেয়ে বড় ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজার ইঙ্ক-কে জরিমানা করার ঘটনাকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের মানুষ।
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি একটি ওষুধের ২ হাজার ৬শ’ গুণ মূল্যবৃদ্ধির প্রমাণ পাওয়ায় সাড়ে ৮ কোটি পাউন্ড জরিমানা করা হয়।
আর এই জরিমানার বিষয়টি বাংলাদেশেও ওষুধের দাম নিয়ন্ত্রণে অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি ব্রিটেনে ‘ঘঐঝ’ নামের মৃগীরোগের একটি ওষুধের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এরপরই তদন্তের ভিত্তিতে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির জন্য মাল্টিন্যাশনাল ড্রাগ কোম্পানি ফাইজার ইঙ্ক-কে প্রায় ১১ কোটি ডলার বা সাড়ে ৮ কোটি পাউন্ড জরিমানা করা হয়।
ব্রিটেনে প্রায় ৪৮ হাজার রোগী এই ওষুধ সেবন করে। মৃগীরোগের ওষুধের আর কোনো বিকল্প না থাকায়, রোগীদের জন্য অতিরিক্ত মূল্যে তা কিনতে হয় ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে।
আইনী যুক্তিতর্ক ও তদন্ত শেষে এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জরিমানা প্রদানকারী সংস্থা সিএমএ-এর এই শীর্ষ কর্মকর্তা।
ওষুধের মূল্যবৃদ্ধির কারণে জরিমানার এই বিষয়টিকে জনগণের স্বার্থে আইনের সঠিক প্রয়োগ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা।
ফাইজারকে বিশাল অংকের এই জরিমানার ঘটনাটি পুরো দুনিয়ায় আলোচিত বিষয় হয়ে উঠেছে। ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভুত চিকিৎসকরা মনে করছেন, এই ঘটনাটি বাংলাদেশের ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে সহায়তা করবে।
ব্যবসায়িক মুনাফার জন্য কোনো নোটিশ ছাড়াই বাংলাদেশে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রায়ই কোন ঘোষণা ছাড়াই ওষুধের দাম বাড়ায়। এই বিষয়ে নিয়ে বাংলাদেশের আইন থাকলেও তার সঠিক প্রয়োগ নেই বলে অভিযোগ রয়েছে।

























































