শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পদত্যাগ করলেন বরুড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল ভূঁইয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

1112

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ্ মো ঃ কামাল হোসেন ভূঁইয়া পদত্যাগ করেছেন। গত ১০ ডিসেম্বর বিকেলে তিনি বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান সিমান্ত’র কাছে পদত্যাগ পত্র জমা দেন। এসময় বরুড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফিরোজ খাঁনসহ বরুড়া উপজেলা ও বরুড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পদত্যাগ কালে তিনি আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পদত্যাগ পত্র সূত্রে জানা যায়, শাহ্ মোঃ কামাল হোসেন ভূঁইয়া বরুড়া উপজেলাধীন ভবানীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের মরহুম সৈয়দ আলী ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদল ভবানীপুর ইউনিয়ন শাখা ও বরুড়া উপজেলা শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা যায়। এ দিকে তার পদত্যাগে বরুড়া উপজেলার ছাত্র-জনতাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক হতাশা বিরাজ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি