শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গার্মেন্টে আগুন লেগে আহত অর্ধশতাধিক আতংকে হুড়োহুড়ি করে।


গার্মেন্টে আগুন লেগে আহত অর্ধশতাধিক আতংকে হুড়োহুড়ি করে।


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265615_1

পূর্বাশা ডেস্ক:

গাজীপুরে এক‌টি পোশাক কারখানায় অ‌গ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহু‌ড়ি করে নামতে গিয়ে অর্ধশতা‌ধিক শ্র‌মিক আহত হয়েছেন।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে গাজীপুর সি‌টি করপোরেশনের দ‌ক্ষিণ সালনা এলাকার বিকন নিটওয়্যার লিমিটেড কারখানার ১০তলা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন আতং‌কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৫০ জন আহত হয়।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসক ডা: প্রণয় কুমার সাহা জানান, আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এ হাসপাতালে চি‌কিৎসা দেয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি