শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ইসি গঠন: রাষ্ট্রপতির সংলাপ ১৮ ডিসেম্বর থেকে, প্রথমেই ডাকা হচ্ছে বিএনপিকে


ইসি গঠন: রাষ্ট্রপতির সংলাপ ১৮ ডিসেম্বর থেকে, প্রথমেই ডাকা হচ্ছে বিএনপিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265670_1

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এই তথ্যটি নিশ্চিত করেছেন। এই আলোচনায় প্রথমেই ডাকা হচ্ছে বিএনপিকে।

১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন। দুইদিন পর রাষ্ট্রপতি বসনের সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে। এর পরদিন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হবে ২২ ডিসেম্বর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি