শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনায় কুপিয়ে হত্যা স্কুলছাত্রীকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265634_1

পূর্বাশা ডেস্ক:

খুলনার রূপসা উপজেলায় শিমলা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমলা স্থানীয় কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

রূপসা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে ওই ছাত্রী একা ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি