শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির প্রস্তাবে চার সাবেক প্রধান বিচারপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

bnp1481075579

পূর্বাশা ডেস্ক:

রাষ্টপতির সঙ্গে সংলাপে সার্চ কমিটি গঠনে চার সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবে বিএনপি। দলটি চায়, এর মধ্যে অন্তত দুই জনকে যেন সার্চ কমিটিতে রাখা হয়।
নির্বাচন কমিশন পুনর্গঠনে বহুল প্রত্যাশিত রাজনৈতিক সংলাপ শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। এ সংলাপে মূলত রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাইবেন। বিএনপি সূত্রে জানা গেছে, সার্চ কমিটির জন্য তারা চার জনের নাম প্রস্তাব করবে। তারা হলেন- সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, মাহমুদুল আমিন চৌধুরী ও মোহাম্মদ ফজলুল করিম। অন্য নামটি গতকাল রাত পর্যন্ত চূড়ান্ত হয়নি। এ ছাড়া কমিটিতে একজন নারী ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ভিসিকে যেন রাখা হয় সে প্রস্তাবও থাকবে।

বিএনপির এক নেতা জানান, যে চার সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করা হবে তারা সবাই ‘নিরপেক্ষ’। বিএনপি চায়, এই নামগুলোর অন্তত দুইজন যেন সার্চ কমিটিতে থাকেন।
বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যাবে। বৈঠকে তারা সম্প্রতি খালেদা জিয়ার দেয়া প্রস্তাবাবলির আলোকে কথা বলবেন।
জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি কী কী প্রস্তাব ও মতামত তুলে ধরবে তা চূড়ান্ত করতে আজকালের মধ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক ডাকা হবে।
এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, চিঠিতে সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে। ইসি গঠনের বিষয়ে সব ধরনের আলোচনার জন্য বিএনপি প্রস্তুত আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি