শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিরাজগঞ্জে ৯০ লিটার চোলাই মদসহ আটক ১জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

113839arrest-550x331

ডেস্ক রিপোর্টঃ

সিরাজগঞ্জের কামারখন্দ থানার পাইকোশা বাজার এলাকা থেকে ৯০ লিটার চোলাই মদসহ আব্দুল রশিদ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আটক আব্দুল রশিদ তাড়াশ উপজেলার তামাল ইউনিয়নের মৃত ইমান আলী পরামানিকের ছেলে।

কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাইকোশা বাজার এলাকায় তিনটি বস্তা থেকে ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মদসহ আব্দুল রশিদকে আটক করা হয়। তিনি আরো জানান, বিক্রি করা উদ্দেশ্যে এসব মদ আনা হয়েছিল। এর সঙ্গে জড়িতদের ব্যাপারেও জিঙ্গাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি