শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধানমণ্ডিতে নারী দগ্ধ রান্না করতে গিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৬

image-10998
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ধানমণ্ডি এলাকায় রান্না করতে গিয়ে দগ্ধ হয়েছেন মাহফুজা সুলতানা (৪০) নামের এক নারী। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ধানমন্ডি ৪নং রোডের ২৭ নং হাউজের চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে। সকাল পৌনে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি জানান, আজ ভোরে রান্না ঘরে আগুন ধরাতে গিয়ে মাহফুজা সুলতানা দগ্ধ হন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি