শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রিটেনে পোশাকের মূল্যস্ফীতি সর্বোচ্চ দুই বছরের মধ্যে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৬

image-11008
ডেস্ক রিপোর্টঃ

কাপড়চোপড় ও পোশাকপরিচ্ছদের সর্বোচ্চ মূল্যবৃদ্ধিতে ব্রিটেনে মূল্যস্ফীতি নভেম্বর শেষে দাঁড়িয়েছে শতকরা ১.২% যা অক্টোবর মাসের মূল্যস্ফীতির চেয়ে শতকরা ০.৯% ভাগ বেশি। ভোক্তা মূল্য নির্ধারণ ইনডেস্ক বা কনজ্যুমার্স প্রাইসেস ইনডেক্স (সিপিআই) অক্টোবর ২০১৪-এ শতকরা ১.৩% দাঁড়িয়েছিল যার চা চলতি বছরের নভেম্বরে কিঞ্চিৎ কম (০.১% কম) বলে জাতীয় পরিসংখ্যান অফিস বা ওএনএস জানিয়েছে। ওএনএস আরও জানিয়েছে, পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধিও কাঙ্ক্ষিত মূল্যস্ফীতিকে আরো কিছুটা বাড়িয়ে দেয়ার জন্য দায়ী। ওই মূল্যবৃদ্ধিগুলো বিমান ভাড়া হ্রাস পাওয়ার কারণে কিছুটা কম গতিসম্পন্ন রয়েছে বলে ওএনএস দাবি করেছে।

ওএনএস সংক্রান্ত মূল্যস্ফীতি নির্ধারণী প্রধান মাইক প্রেস্টউড বলেন, ‘নভেম্বর মাসের পাউন্ড স্টার্লিংয়ের যৎসামান্য মূল্য কমে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানসমূহের কাঁচামাল আমদানী সহজীকরণ হলেও দ্রব্যমূল্যের আংশিক বৃদ্ধি অব্যাহত থাকবে। এটা হবে পোশাকের দাম বেড়ে যাওয়া ও পেট্রোলিয়াম বা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে।’

আইএইচএস মার্কিটস্থ প্রধান যুক্তরাজ্য অর্থনীতিবিদ হাওয়ার্ড আর্চার বলেন, বিগত কয়েক মাসে পোশাকের মূল্যবৃদ্ধি এবং ভোক্তার আচরণবিধি ‘বিশেষভাবে বিপর্যয়কর’। কারণ পাইকারি ক্রেতাদের কাছ থেকে যা মূল্যছাড় পাওয়া যেত তার উপরও নেতিবাচক প্রভাব পড়েছে।

আর্চার আরও বলেন, নভেম্বর মাসের শীতের পোশাকের মূল্যে যে ছাড় কম পাওয়া যাচ্ছিল এবং ওএনএস-এর অনুমান মোতাবেক যে মূল্যবৃদ্ধি ঘটেছে বিশেষ করে মহিলাদের জন্য নির্দিষ্ট করা এবং পুরুষদের বাহ্যিক পোশাক তৈরির জন্য আমদানি করা কাপড়ের উচ্চমূল্যও এ মূল্যস্ফীতির জন্য দায়ী। এ পোশাকের মূল্যবৃদ্ধিও পরিষ্কারভাবে মূল্যস্ফীতির দিকে যুক্তরাজ্যের অগ্রসরতার ইঙ্গিত দিচ্ছে।

হেইটংগস্থ সিকিউরিটিজ-এর ঊর্ধ্বতন এনালিস্ট টনি শিরেট বলেন, যুক্তরাজ্যের আবহাওয়া বর্তমানে এক বিশেষ ধরনের যা কিনা ২০১৩ সালের মৌসুমবিহীনভাবে গরমের চেয়ে চলতি বছরের নভেম্বরে শীত একটু বেশী বিধায় পাইকারী পোশাক বিক্রেতাদের মূল্য কমিয়ে স্টক বা মওজুদ কমানোর কোনো কারণ দৃশ্যমান হচ্ছে না। এ বছরে মূল্যছাড়জনিত বিক্রি কম হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে তিনি বলেন, পাউন্ডের মূল্য আংশিক পতন ফেব্রুয়ারি বা মার্চ মাসে বিপণী বিতানগুলোকে প্রভাবিত করবে। এ অভিমতটুকুর প্রতিধ্বনি শোনা গেল প্যানথিওন ম্যাক্রোইকনমিস্ট ইয়ান শেপার্ডসনের কণ্ঠে, যিনি বলেন ‘পাউন্ড স্টার্লিং এর মূল্য পতন মানে হচ্ছে আমাদের পোশাক মূল্যস্ফীতি আগামী বছরেও দেখতে হবে। পেট্রোলের দাম ১.৬ পেনি বেড়ে গিয়ে অক্টোবর ও নভেম্বর মাসে লিটারপ্রতি ১৫.৪ পেনিতে দাঁড়িয়েছে। যা এক বছর পূর্বে লিটারপ্রতি ১.৫ পেনি কমে গিয়েছিল। খাবার ও অ্যালকোহলিক পানীয়ের মূল্য শতকরা ০.৪% নভেম্বর মাসে বেড়ে গিয়েছিল- বিগত বছরের (২০১৫) নভেম্বর মাসের চেয়ে এ হার বৃদ্ধি চারগুণ বেশি। রুটি-মশলাজাত দ্রব্য যার মধ্যে রসুনমিশ্রিত রুটি এবং পিজা, এর সাথে দুধ, দই এবং ডিমের মূল্যও অধিক ব্যয়বহুল প্রতীয়মান হচ্ছে।

দুর্বল পাউন্ড-স্টার্লিং: হ্যারগ্রীভ্স ল্যান্ডসডাউনস্থ ঊর্ধ্বতন অর্থনীতিবিদ বেন ব্রেটেল বলেন, অক্টোবরের পাউন্ড-স্টার্লিং এর আংশিক দরপতন ভোক্তা মূল্য নির্ধারণ ইনডেক্সে একটা ক্ষীণ অবস্থায় দেখা যাচ্ছে। ‘স্টার্লিং এর মূল্যপতন খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি অব্যাহতভাবে যুক্তরাজ্যের ব্যবসায়ী শ্রেণীর নিকট দৃশ্যমান থাকবে এবং এ বৃদ্ধির চিহ্ন ভোক্তা সাধারণের উপরও ধীরগতিতে আপতিত হবে এবং মূল্যস্ফীতিও বাড়তে থাকবে’ বলেছেন মিস্টার ব্রেটেল- ‘এ মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ব্যয়কে বাড়িয়ে দেবে- যা এ পর্যন্ত বৃটেনের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া বিষয়ক অনিশ্চয়তাকে এ পর্যন্ত দমিয়ে রাখার কারণে।’

ব্যাংক অব ইংল্যান্ড আশা করছে যে, ২০১৭ সালে এ মূল্যস্ফীতি শতকরা ২.৭% এ উন্নীত হবে এবং ২০২০ সাল নাগাদ এ মূল্যস্ফীতি কমিয়ে আনার যে পরিকল্পনা রয়েছে সেমতে ২% এর উপরে অবস্থান করবে। তবে মি. ব্রেটেল বলেন, অন্যান্য ভবিষ্যৎ বক্তারা অনুমান করছেন যে আরো অধিক মূল্যস্ফীতি ঘটবে এবং তা শতকরা ৪% এ উন্নীত হতে পারে।

পাইকারী মূল্য নির্ধারণ ইনডেক্স এর পরিমাপ অনুযায়ী মূল্যস্ফীতি ঘটেছে এমন ক্ষেত্রগুলো হলো আবাসন ব্যয় বৃদ্ধি, যা অক্টোবর মাসের শতকরা ২% থেকে নভেম্বরে শতকরা ২.২% বৃদ্ধি পেয়েছে। ওএনএস মার্চ মাস থেকে সিপিআইএইচ প্রচলন করবে যার মধ্যে মালিকাধীন বাড়ীর খরচ যা হচ্ছে মূল্যস্ফীতি পরিমাপের চাবিকাঠি। এ পরিমাপ নভেম্বরে শতকরা ১.৪%, যা অক্টোবর মাসের শতকরা ১.২% হারের চাইতে বেশী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি