
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরে মাটিবাহী ট্রাক্টরের চাপাঁয় মহসিন (১২) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত মহসিন সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকার সিএনজি চালক মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় মাটিবাহী ট্রাক্টরের চাপাঁয় মহসিন ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
চকবাজার ফাঁড়ির সহ-উপ পরিদর্শক সত্যজিত সাহা দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

















































