মো ঃ বেলাল হোসাইন:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই ডিসেম্বর বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী। উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ওহিদ উল্লাহ ভূঁইয়া, প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন, অর্থ সম্পাদক একেএম শাহ আলম, ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, আইন বিষয়ক সম্পাদক এড. রফিকুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন ফিরোজ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সেক্রেটারী নাজমুল হক, পৌর কৃষকদল সভাপতি খালেক শিকদার লিটন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী রকিব, শ্রমিক দল নেতা মোঃ সুজন, যুবদল নেতা মোঃ রাশেদ, মুন্সিরহাটের বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের মোল্লা, উজিরপুরের আব্দুল্লাহ নোমান মাসুদ, বিপ্লব বানু, শুভপুরের আব্দুল কুদ্দুস মজুমদার, বাতিসার আব্দুর রহমান, গুনবতীর রফিক চৌধুরী, বেলাল চৌধুরী, জগন্নাথের নুরুল আমিন, শাহ আলম, চিওড়ার আবুল কালাম জালাল, রাজু আহাম্মদ, কাশিনগরের মোঃ এয়াছিন, ছিদ্দিকুর রহমান, শাহ আলম মেম্বার, কনকাপৈতের মোঃ আলম প্রমুখ।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি পার্টি অফিস থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিন করে।

















































