সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাকারবার্গের পাঁচ কথা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৬

download-42

পূর্বাশা ডেস্ক:

ফেসবুক ব্যবহার করেন অথচ মার্ক জাকারবার্গকে চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই পাওয়া যাবে। কলেজে পড়াশোনা করা অবস্থায় নিজের কয়েকজন বন্ধুর সাথে যোগাযোগ করার জন্য যে সাইট টি বানিয়েছিলেন তা আজ বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ১০০ কোটিরও বেশি মানুষ আজ ফেসবুক ব্যবহার করছে। এবার জানা যাক জাকারবার্গের বিখ্যাত ৫ কথা।
১। মানুষকে তাদের কথা শেয়ার করার ক্ষমতা দিয়ে আমরা দুনিয়াটাকে আরো স্বচ্ছ করে তুলেছি।
২। আমি প্রতিদিন একই ধরনের পোশাক পরি।
৩। আমি ব্যবসার ক্ষেত্রে একটি সাধারণ চিন্তা করি যে, আপনি যদি কোন কাজ খুব দ্রুত ও সহজে শেষ করতে পারেন তবে আপনি অনেক উন্নতি সাধন করতে পারবেন।
৪। আমাদের লক্ষ্য শুধু কোন ক্ষেত্র তৈরি করা নয়, বরং ক্ষেত্রের সীমানা ছাড়িয়ে আরো বড় কিছু করা।
৫। যখন আমার বয়স ১৯ তখন আমি ফেসবুক চালানো শুরু করি, তখন আমি ব্যবসা সম্পর্কে কিছুই জানতাম না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি