গুগলের বাংলাদেশ চ্যাপ্টার হ্যাকড হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার পর থেকে বাংলাদেশে গুগল ওপেন করা যাচ্ছিল না। তবে www.google.com যথারীতি চলছিল বাংলাদেশের বাইরের আইপি দিয়ে।
একটি পাকিস্তানি হ্যাকার গোষ্ঠী হ্যাক করেছে বলে দেখানো হচ্ছে। সাড়ে ১০ টার দিকে www.google.com.bd তে হিট করলে দেখা যাচ্ছে একটি পাকিস্তানি হ্যাকার গোষ্ঠীর মেসেজ। ওখানে লেখা রয়েছে, Google Bangladesh STAMPED by Team Pak Cyber Attackers.