স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেবিদ্বার থানা পুলিশ এ কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ দুপুরে এ কারাদন্ড প্রদান করা হয়।
কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলেন দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকার মৃত. রফিকুল ইসলামের ছেলে মোঃ বসির আহামেদ ও মকবুল হোসেন সরকারের ছেলে রাসেল।
দেবিদ্বার থানা পুলিশ সূত্র জানায়, থানার উপ-পরিদর্শক মোঃ মাহফুজুর রহমান ভিংলাবাড়ি এলাকা হতে মোঃ বসির আহামেদ ও রাসেলকে গাঁজা সেবনের অপরাধে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়কে গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করে
ভ্রাম্যমান আদালতের নিকট আসামীদ্বয়কে সোপর্দ করলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনোয়ার-উল-হালিম আসামীদ্বয়কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


















































