শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ১০ কেজি গাঁজা ও ৫৬ পিস ইয়াবাসহ ৩ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৬

debidwer-3-arrest-21-12-16

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেবিদ্বার থানা পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে উপজেলার সানানগর গ্রামে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন দেবিদ্বার উপজেলার সানানগর পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান হাবিল (৩২) ও মৃত. নান্নু মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৫) এবং মৃত. আব্দুল জলিলের ছেলে মোঃ মনির হোসেন (৩০) ।
থানা পুলিশ সূত্র জানায়, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক মোঃ সোহেল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানানগর গ্রামে অভিযান পরিচালনা করে হাবিবুর রহমান হাবিল ও নুরুল ইসলামকে ১০ কেজি গাঁজাসহ আটক করে।
পরে একই টিম সানানগর পশ্চিম পাড়া গ্রাম হতে মোঃ মনির হোসেনকে তার বসত ঘরের সামনে থেকে একটি নীল পলিথিন প্যাকেটের ভিতর ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি