বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয়ীদের মধ্যে ১৪ কাউন্সিলরই শীর্ষ সন্ত্রাসী


নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয়ীদের মধ্যে ১৪ কাউন্সিলরই শীর্ষ সন্ত্রাসী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৬

268775_1

ডেস্ক রিপোর্ট ঃ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ২৭টি কাউন্সিলর পদের মধ্যে জয়ী ১৪ জনই একাধিক মামলার আসামি। এদের অনেকেই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যার মধ্যে ৯ জন বিএনপি ও ৫ জন আওয়ামী লীগের সমর্থক।

১৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী মাকসুদুল আলম খন্দকারের নামে সর্বোচ্চ ২৭ টি মামলা রয়েছে। এর মধ্যে ২৪ টি মামলা বিচারাধীন। আরেক জন বহুল আলোচিত সাত খুন মামলার আসামি নুর হোসেনের ভাতিজা। তিনি ৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে ১২টি।

এছাড়া চাষাঢ়া বোমা হামলাসহ ১১ টি মামলার আসামি শওকত হাশেম ১২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। বাকি ১১ জনের নামে রয়েছে বেশ কয়েকটি করে মামলা।

তথ্যসূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি