পূর্বাশা ডেস্ক:
আমেরিকার ওয়েলসে ঘূর্ণিঝড় বারবারা আঘাত হানতে পারে বলে ইতিমধ্যে সতর্কতা জানিয়ে পূর্বাভাস দেয়া হয়েছে। শুক্রবার স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বড়দিনের আগে বারবারা ঘণ্টায় ৭৫ মাইল বেগে আঘাত হানতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে ওয়েলসের উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য হলুদ সতর্ক সংকেত জারি করেছে। দুপুর ১২টা থেকে পুরো ওয়েলসের জন্য এই সতর্ক সংকেত বহাল থাকবে। অ্যাংগেসলিতে দুটি সেতুতে যানচলাচলের গতি সীমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। বেশি কিছু ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কয়েকটি ট্রেনকেও সীমিত গতিতে চলার নির্দেশনা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় বারবারার আঘাতে প্রচণ্ড গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

























































