শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিতাসে যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৬

images

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের খানে বাড়ি গ্রাম থেকে মো. সবুজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ মিয়া সুনামগঞ্জ জেলার সদর উপজেলার জগনাথপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে।

তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, সবুজ মিয়ার নানার বাড়ি উপজেলার খানেবাড়ি গ্রামের মৃত ওয়াছেক মিয়ার বাড়িতে ৩-৪ দিন আগে সুনামগঞ্জ থেকে বেড়াতে আসেন। গত  বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। গতকাল  শুক্রবার সন্ধ্যায় তার লাশ বাতাকান্দি-বাখরাবাদ সড়কের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মর্গে পাঠায়।

নিহত সবুজের মামা ইদ্রিস মিয়া বলেন, “আমাদের বাড়িতে বেড়াতে আসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় সে। পরে তার লাশ সড়কের পাশে পড়ে থাকার খবর শুনে ভাগিনার লাশ শনাক্ত করি। “



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি