শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্রিসমাসের দিনে মেক্সিকোতে উদ্ধার ৬ দেহহীন মস্তক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

269436_1

পূর্বাশা ডেস্ক:

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জিকিপান শহর থেকে ক্রিসমাসের দিনে ছয়টি দেহহীন মস্তক উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি এবং তাদের শরীরগুলো খুঁজে পায়নি পুলিশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের জিকিপান থেকে ওই ছয়টি মাথা উদ্ধার করা হয়।

রাজ্য কর্তৃপক্ষ বলছে, মাদক গোষ্ঠীগুলোর মধ্যকার দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পুলিশ জানিয়েছে, আরেক ঘটনায় সাতজনকে হত্যা করা হয়েছে। আতোয়াক ডি আলভারেজ এলাকায় বন্দুকধারীরা একটি বাড়িতে ঢুকে সাতজনকে গুলি করে হত্যা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি