শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে ট্রাকের নিচে মাথা দেওয়া : গয়েশ্বর রায়


এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে ট্রাকের নিচে মাথা দেওয়া : গয়েশ্বর রায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৬

1482831515
ডেস্ক রিপোর্টঃ
বর্তমান সরকারের অধী‌নে নির্বাচনে যাওয়া আর ট্রাকের নিচে মাথা দেওয়া একই কথা বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
‌তি‌নি বলেন, আত্মহত্যা মহাপাপ। আর শেখ হাসিনার অধী‌নে নির্বাচনে যাওয়া আরও মহাপাপ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লা‌বে শ‌ক্তিশালী নির্বাচন ক‌মিশন ও নির্বাচনকালীন সরকার:‌প্রে‌ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক গোল‌টেবিল আলোচনা সভায় তি‌নি এসব কথা বলেন। গোল‌টে‌বিল এ আলোচনা সভার আয়োজন করেছে ভয়েস অব ডেমোক্রেসি বাংলা‌দেশ।
গ‌য়েশ্বর ব‌লেন,নারায়নগঞ্জ সি‌টি কর‌পোরশ‌ন নির্বা‌চ‌নে ডাকা‌তি নয় চু‌রি করে‌ছে সরকার। দি‌নের আ‌লো‌তে যা হ‌য়ে‌ছে তা সুন্দর আর রা‌তের আঁধা‌রে যা হ‌য়ে‌ছে তা অজানা। ত‌বে সত্যি এক‌দিন প্রকাশ হ‌বেই। প্রমাণ হউক আর না হউক ওরা চোর।
তি‌নি ব‌লেন,শেখ হা‌সিনার অধী‌নে নির্বাচ‌নে যাওয়া যা‌বে না। এরা আ‌গে ডাকা‌তি কর‌তো এখন কৌশল পাল্টি‌য়ে ভোট চু‌রি কর‌ছে। আমরা নির‌পেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া হা‌সিনার অধী‌নে নির্বাচ‌নে যাব না। আমা‌দের দরকার এমন এক‌টি নির‌পেক্ষ সরকার যারা হ‌বেন অবসর প্রাপ্ত বিচারপ‌তি। তারা অবস‌রে যাওয়ার পর কোনো সরকা‌রের কাছ থে‌কে বে‌নি‌ফিসারী নেয় নাই।
আ‌য়োজক সংগঠ‌নের ফে‌লো অ্যাড‌ভো‌কেট জিল্লুর রহমান রিন্টুর সভাপ‌তি‌ত্বে আ‌রো বক্তব্য রা‌খেন, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল,‌নির্বাচনী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মাদ রহমাতুল্লাহ, আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি মাহফুজ ক‌বির প্রমুখ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি