শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে বিষাক্ত মদ পানে ২৪ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৬

mod51

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানের ইসলামাবাদে বিষাক্ত মদ পানে ২৪ জন মারা গেছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বড়দিন উদ্‌যাপনকালে ইসলামাবাদ থেকে ৩৩৮ কিলোমিটার দূরে তোবা টেক সিং এলাকার খ্রিষ্টানপল্লিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইমরান আতিফ বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বিষাক্ত মদ পানে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন খ্রিষ্টান ও দুজন মুসলমান। এই মদ পানে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৬০ জন।

পাকিস্তানে মদ কেনাবেচায় কড়াকড়ি বিদ্যমান। দেশটিতে মুসলমানদের মদ্যপান নিষিদ্ধ। অন্যান্য সম্প্রদায় ও বিদেশিদের ক্ষেত্রে মদ্যপানের ব্যাপারে কড়াকড়ি রয়েছে। দেশটির ধনীরা উচ্চমূল্যে বিদেশি ও ভালো মানের মদ কিনতে পারলেও গরিবদের ভরসা মিথানল মেশানো কম দামের মদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি