পূর্বাশা ডেস্ক:
একদিকে যখন সারাদেশ পুরানো নোট বদলানোর জন্য এটিএম ব্যাঙ্কের সামলে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে অন্য দিকে ঠিক সেই সময় কলকাতার ব্যবসায়ীক কেন্দ্র বড় বাজারে পরানো নোট বিক্রি হচ্ছে। এবং বেশ অনেকটাই দামে। ৫০০ টাকার নোট বিক্রি হচ্ছে ৫৫০ টাকায় এবং ১০০০ টাকার নোট বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই সত্যিই এটা হচ্ছে।
একটি ইংরাজি পত্রিকার খবর অনুসারে, গত ২৬ ডিসেম্বর অনেক নতুন কারেন্সির নোট নিয়ে এক ব্যক্তি দোকানে বসে ছিলেন। তিনি একমাস আগেও সেখানে ছিলেন এবং সেখানে তিনি ১০০০ টাকার নোট ৮০০ থেকে ৮৫০ টাকায় বদলে দিচ্ছিলেন। এই প্রকার কাজে যে কোনো ব্যক্তি অবাক হতেই পারেন। এর পিছনে বড় কারন সেল কোম্পানি। যাদের নিজেদের ব্যালেন্স শিটে “ক্যাশ ইন হ্যানড” দেখাতে হয়। আর এতে বড় মাত্রায় পেপার ট্রানজাকশান থাকে। শহরের অ্যাকাউন্ট সেল এই চেষ্টবে ৩১ ডিসেম্বরের শেষ হতে চলেছে বলে তৃতীয় সিকির আগে কোম্পানি দ্বারা পেপার ট্রানজাকশানকে সত্যি প্রমাণ করার চেষ্টা মনে করা হচ্ছে।
ব্যালেন্স শিটে “ক্যাশ ইন হ্যান্ডের” মাধ্যমে কোম্পানি দ্বারা নোট অথবা কয়েনে নেওয়া টাকার পরিমান দেখাতে হবে। সাধারন কথা হল নগদ থাকতে যেটা ছোট খরচের জন্যে দরকার পড়ে। কিন্তু ব্যাঙ্কে জমা হয় না। ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নোটবন্দির কথা ঘোষণা করার পরে শহরে ব্যবসায়ীরা অনেক পথ অবলম্বন করেন নোট পরিবর্তন করার জন্য। এখন “ক্যাশ ইন হ্যান্ড” দেখানোর জন্য ক্যাশের পরিমান অনেকটাই কম।
যদি এই কোম্পানি অনেক সময় পর্যন্ত ক্যাশ ইন ঞ্যান্ড দেখায় তাহলে এদের কাছে ৫০০ এবং ১০০ টাকার পুরানো নোটের পরিমান অনেকটাই আছে। কিন্তু আরবি আইয়ের গাইডলাইনের অনুযায়ী এই পুরানো নোট এই বছর ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে। এতে পুরানো নোটের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে!

























































