শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালতের নির্দেশে অর্ধশত ওয়ার্ডের ভোট স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৬

zill-porishod-election-bg20161228121018
পূর্বাশা ডেস্ক

আদালতের আদেশে দেশের ২১ জেলার অন্তত অর্ধশত ওয়ার্ডের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বগুড়া জেলার চেয়ারম্যান পদেও ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এতে প্রায় অর্ধশত বেশি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) জেলা পরিষদের ভোটের দিন ইসির উপ সচিব ফরহাদ আহম্মাদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসব এলাকায় অনেকে হাইকোর্টে রিট পিটিশন করার কারণে আদালত সাময়িক নির্বাচন স্থগিত করেছেন। তবে কমিশনের পক্ষে সিএমপি দায়ের করা হলে আপিল বিভাগ শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। আপিলে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এসব এলাকায়  নির্বাচন স্থগিত থাকবে।

ভোট স্থগিত এলাকাগুলো হল, বগুড়া জেলার চেয়ারম্যান পদ ও তিনটি ওয়ার্ড, সাতক্ষীরা ৩টি ওয়ার্ড, যশোরে ৪টি, সিলেটে ৪টি, কক্সবাজার ২টি, গাইবান্ধায় ২টি, কুড়িগ্রামে ৩টি, নোয়াখালীতে ৪টি, ব্রাহ্মণবাড়িয়া ২টি, পাবনা, মাগুরা, বগুড়া, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, বাগেরহাট, কুষ্টিয়া ও খুলনায় ১টি করে ওয়ার্ডের ভোট স্থগিত করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি