
ডেস্ক রিপোর্ট : জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
স্থগিত রাখা হয়েছে বগুড়া জেলা, নোয়াখালীর চারটি কেন্দ্র ও সিলেটর ৪টি ওয়ার্ডে ভোট গ্রহণ।
এছাড়া গণমাধ্যমে আসা খবরে বলা হয়েছে, হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডের (চুনারঘাট- ১, ২, ৩, ৪ ও ১০ নম্বর ইউনিয়ন) এর নির্বাচন স্থগিত করা হয়েছে।
জানা গেছে, হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ১২ নম্বর ওয়ার্ডের (চুনারঘাট- ১, ২, ৩, ৪ ও ১০ নম্বর ইউনিয়ন) প্রার্থীদের নিয়ে মামলা সংক্রান্ত জটিলতা থাকায় এখানের নির্বাচন স্থগিত করা হয়েছে।
অন্যদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
স্থগিত করা কেন্দ্রগুলো হলো- জেলা পরিষদ নির্বাচনের ৬নং ওয়ার্ডের দেবহাটা উপজেলার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ কেন্দ্র ও ১৪ নম্বর ওয়ার্ডের তালা উপজেলার পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজ কেন্দ্র।
এছাড়া যশোরে ৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত ওয়ার্ডগুলো হলো, সংরক্ষিত সদস্য পদের ২ ও ৩ নম্বর এবং সাধারণ সদস্য পদের ৩ ও ৯ নম্বর ওয়ার্ড।
মঙ্গলবার গভীর রাতে যশোরের রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।























































