শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

accident-pic-29-12-16
মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ যাত্রীবাহী বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত বাকি দুইজন হলেন, ঢাকার চকবাজার এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী কনিকা (৩৫) ও চাঁদপুরের কচুয়ার সোহাগ (৩২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর পৌণে পাঁচটার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহন যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, নিহতদের লাশ থানা হেফাজতে রয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি