শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমেরিকা সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

image_1765_270937

পূর্বাশা ডেস্ক:

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীদের আমেরিকা সমর্থন দিচ্ছে বলে পৃথক দুই বিবৃতিতে দাবি করেছে তুরস্ক ও রাশিয়া প্রশাসন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এমন খবর প্রকাশ করে। এ ছাড়া, সিরিয়া ইস্যুতে নতুন যুদ্ধবিরতিতে আমেরিকাকে বাইরে রেখেই সম্মতি জানিয়েছে মস্কো ও আঙ্কারা। তবে জঙ্গিগোষ্ঠীরা এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। উল্লেখ্য, তুরস্কের গৃহযুদ্ধে বিপরীত দুই মেরুতে অবস্থান করছে তুরস্ক ও রাশিয়া। তুর্কি প্রশাসন আসাদবিরোধীদের সমর্থন দিলেও রুশরা আসাদকে সামরিক সহযোগিতা দিচ্ছে। তবে উভয়েই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। সংবাদসূত্র : আল-জাজিরা, বিবিসি, রয়টার্স
তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, ‘আইএসকে সমর্থন দেয়ার জন্য তারা আমাদেরকে দায়ী করছিল। কিন্তু তারাই এখন আইএস এবং কুর্দি গেরিলাদের সমর্থন দিচ্ছে। এটা খুবই পরিষ্কার বিষয়। আমাদের কাছে এ বিষয়ে ছবি এবং ভিডিওর নিশ্চিত প্রমাণ আছে।’ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিনে অপর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সন্ত্রাস দমনে যতটুকু সহায়তা দেয়া প্রয়োজন, তা না দেয়াটা গ্রহণযোগ্য নয়।’

এর আগে, অনেকটা একই রকম অভিযোগ তোলে মস্কো প্রশাসন। সেই অভিযোগে বলা হয়, ওয়াশিংটনের প্রতিরক্ষা নীতি জঙ্গিদের আরও শক্তিশালী করছে। তাছাড়া, সোমবার এরদোগান আইএস ও কুর্দি গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহযোগিতা দিতে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে তুর্কি বাহিনী। চলতি বছরের আগস্টে সিরিয়ায় অভিযান শুরু করার পর এখন পর্যন্ত ৩৭ তুর্কি সেনা নিহত হয়েছেন। তাছাড়া, সিরিয়া সমস্যা নিয়ে কয়েকদিনের ব?্যবধানে দ্বিতীয়বারের মতো ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন এবং এরদোগান। রাশিয়া সফররত কিরগিজ প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভও ওই ফোনালাপে অংশ নেন বলে ক্রেমলিনের দেয়া বিবৃতিতে জানানো হয়।
অভিযোগ হাস্যকর, প্রতিক্রিয়া আমেরিকার
এদিকে, আমেরিকা সন্ত্রাসী গোষ্ঠীদের সমর্থন দিচ্ছে বলে তুর্কি প্রেসিডেন্টের অভিযোগকে ‘হাস?্যকর’ বলে দাবি করেছে ওয়াশিংটন। আমেকিার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন। উল্লেখ্য, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনী প্রচারের সময় দাবি করেন, আইএস তৈরি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
সিরিয়ায় যুদ্ধবিরতিতে
সম্মত মস্কো-আঙ্কারা
এদিকে, সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণার ব্যাপারে একমত হয়েছে রাশিয়া ও তুরস্ক। পরিকল্পনা অনুযায়ী, আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছাড়া বাকি পক্ষগুলো এ যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখবে। রুশ ও তুর্কি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কর্মকর্তা জানান, সিরিয়ার যেসব স্থানে বিদ্রোহীরা আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করছে সেসব স্থানে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এ বিষয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত বিস্তারিত আলোচনা করে রাশিয়া ও তুরস্কের কর্মকর্তারা।
প্রস্তাবিত এ যুদ্ধবিরতি সফল হলে রাশিয়া ও তুরস্কের নেতৃত্বে সামগ্রিক বিষয় নিয়ে রাজনৈতিক সমঝোতায় পেঁৗছানোর চেষ্টা করা হবে। কাজাখাস্তানের রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিদের কাজাখাস্তানে একত্রিত করতে সম্মত হয় রাশিয়া ও তুরস্ক। আর দীর্ঘমেয়াদি এ সংঘাত নিরসনে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে কাজাখাস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ।
এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর নগরীর প্রান্তে অবস্থান করা বিদ্রোহীদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই শুরু হয় নতুন অভিযান। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আতারেব জেলা ও তার নিকটবর্তী গ্রামের আকাশে যুদ্ধবিমানগুলোকে টহল দিতে দেখা গেছে। তবে ওই যুদ্ধবিমানটি সিরীয় বাহিনীর ছিল, নাকি রুশ বাহিনীর তা নিশ্চিত হওয়া যায়নি। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে রাশিয়া বাশার আল-আসাদ সরকারের পক্ষে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের হিসাবে, ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। আর ঘরছাড়া হয়েছেন কমপক্ষে এক কোটিরও বেশি মানুষ।
সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ২২ জন নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ১০ শিশুসহ অন্তত ২২ বেসামরিক মানুষ নিহত হয়েছে। পূর্ব সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) দখলকৃত একটি গ্রামে এ হামলা চালানো হয়। তবে কে বা কারা এই বিমান হামলা চালিয়েছে তা জানা যায়নি। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতরা হোজনা গ্রামের দুটি পরিবারের সদস্য। তেলসমৃদ্ধ দির এজোর প্রদেশে অবস্থিত গ্রামটিতে প্রায়ই আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট হামলা চালায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি