রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বছরজুড়ে খুন ১০৫২, ক্রস ফায়ারে মৃত্যু ১৫৭ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

khun-550x348

ডেস্ক রিপোর্ট: ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৫২ টি হত্যাকা- ১৫৭ টি ক্রসফায়ারে ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ২০১৬ সালের গবেষণা সেল সূত্রে জানাগেছে। শিশু হত্যা ও নির্যাতন ছিল পুরো বছর জুড়েই। পারিবারিক কোন্দলে আাহত ও নিহতের সংখ্যাও এই বছর তুলনামূলক বেশী। নারী নির্যাতন, আত্মহত্যা পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সহিংসতা, কথিত ক্রস ফায়ারে মানুষ হত্যার ঘটনাগুলো এ বছর বৃদ্ধি পেয়েছে। মানুষের পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় বাড়ছে যা দেশের উন্নয়নের প্রধান অন্তরায় বলে সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালে সারা দেশে সন্ত্রাসী কর্তৃক নিহত ১০৫২ জন ও আহত হয় ৮৩৯ জন। ফেব্রুয়ারিতে পঞ্চগড়ে মঠ পূজারীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়। মে মাসে টাঙ্গাইলে নিখিল জোয়ার্দার নামে এক দর্জিকে হত্যা করে সন্ত্রাসীরা। এ মাসেই বান্দরবনে এক বয়স্ক বৌদ্ধকে হত্যা করে দুর্বৃত্তরা। জুন মাসে রাজধানীর দক্ষিণখান এলাকায় আব্দুল বারেক সরদারকে নিজ ঘরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তাছাড়া দিনে দুপুরে চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা। অক্টোবরে রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে ইডেন কলেজের সাবেক অধ্যাপককে হাত পা বেঁধে হত্যার ঘটনা ছিল উল্লেখযোগ্য। এ বছর কথিত ক্রস ফায়ারের নামে মৃত্যু হয় ১৫৭ জনের, এর মধ্যে পুলিশের ক্রস ফায়ারে নিহত হয় ৯৬ জন , র‌্যাব কর্তৃক ৫৬ জন ও অন্যান্য বাহিনী কর্তৃক ৫ জন। পুলিশ ও জেল হেফাজতে মৃত্যু হয় ৪৪ জনের ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি