স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে ৩৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠান । তবে তা বিগত বছরের তুলনায় কমেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় ৩৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ২০১৫ সালে ৪৪৫টি, ২০১৪ সালে ৫২৭টি, ২০১৩ সালে ৩১৪টি এবং ২০১২ সালে ৪১১টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছিল।
উল্লেখ্য যে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লক্ষ ৬৩ হাজার ১৭৮ জন । কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লক্ষ ৫৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী । এ বছর পাশের হার ৮৯.৬৮ ভাগ, যার মধ্যে ছেলেদের পাশের হার ৯০.৬৬ এবং মেয়েদের পাশের হার ৮৮.৯৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ১৮৬ জন শিক্ষার্থী। এ বছর ৭ হাজার ১৬১ জন ছেলে এবং ১২ হাজার ২৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।


























































