স্পোর্টস ডেস্কঃ
চলতি শতাব্দীর লা লিগায় কোনো দলের সবচেয়ে বেশি সময় দায়িত্বে থাকা কোচ কে? উত্তর ডিয়েগো সিমিওনে। ২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া আর্জেন্টাইন কোচ আরও একটা মৌসুম থাকবেন মাদ্রিদের দলটিতে। গত পরশু অ্যাটলেটিকো কর্তৃপক্ষ তাঁর ২০১৭-১৮ মৌসুমেও থাকাটা নিশ্চিত করেছে। টানা সবচেয়ে বেশি সময় অ্যাটলেটিকোর দায়িত্বে থাকার রেকর্ড রিকার্ডো জামোরার। ১৯৩৯-১৯৪৬ টানা সাত বছর অ্যাটলেটিকোর দায়িত্ব করেন জামোরা। এক মৌসুম পরেই অবশ্যই তাঁকে ছুঁয়ে ফেলবেন সিমিওনে। ২০২০ পর্যন্ত তাঁর অ্যাটলেটিকোয় থাকার কথা থাকলেও ক্লাবের সঙ্গে আলোচনায় সেটি ২০১৮ পর্যন্ত কমিয়ে এনেছেন। এএফপি।

























































