দুর্বল প্রশাসন, প্রাকৃতি ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ, সহিংসতাসহ নানা কারণেই বিশ্বের অনেক দেশের মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। এসব দেশের মানুষ গরিবের চেয়েও বেশি গরিব। গণমাধ্যমে প্রায় এসব দেশের অনাহারক্লিষ্ট মানুষের ছবি প্রকাশ পায়। তবে ছবি বা খবর দেখে ওইসবে দেশের আসল অবস্থা বোঝার উপায় নেই। জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে গরিব ৫ দেশ সম্পর্কে।
গণপ্রজাতন্ত্রী কঙ্গো: বিশ্বের সবচেয়ে গরিব দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গো। দেশের প্রায় ২০ শতাংশ মানুষের মৃত্যুর কারণ অনাহার। ৪০ শতাংশ মানুষ আধপেটা খেয়ে কোনো রকমে বেঁচে আছেন। গৃহযুদ্ধ বিধ্বস্ত কঙ্গোর অর্থনীতি একেবারে ভঙ্গুর দশা। তবে তাতে খেয়াল নেই কঙ্গোর সরকার ও প্রশাসনেরও। দেশের মোট মাথা পিছু আয় ৩৪৮ ডলার। বিশ্বের ১১তম বৃহৎ দেশটিতে কর্মসংস্থানের ব্যাপক অভাব রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামোর বেহাল দশা, অসৎ কর্মকর্তাদের কারণে মধ্য আফ্রিকার এই দেশটির এই অবস্থা।
জিম্বাবুয়ে: প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্রতার জন্য জিম্বাবুয়ে বিশ্বব্যাপী পরিচিত। জিম্বাবুয়ের এরই মধ্যে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা দিয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই দেশটি বিশ্বে দ্বিতীয় গরিব দেশ। দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হলেও জিম্বাবুয়ে দেউলিয়া হয়ে গেছে। অর্থনীতির অবস্থা এতটাই খারাপ দেশটিতে এক মার্কিন ডলারের মূল্য জিম্বাবুয়ের ৩৬২ টাকা সমান। দেশটির মোট মাথাপিছু আয় ৪৫৬ ডলার।
লাইবেরিয়া: ১৪ বছর ব্যাপী গৃহযুদ্ধে কারণে লাইবেরিয়ার অর্থনৈতিক অবস্থা বেগতিক। ২০০৩ সালে যুদ্ধ শেষ হলেও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেনি। দেশটির ৮০ শতাংশ মানুষে আয় ১.২৫ ডলারের কম। পশ্চিম আফ্রিকার এই দেশে অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যেটুকু যাও ছিল তা ইবোলা ভাইরাস হানার পর শেষ হয়ে গেছে। দেশটির মোট মাথা পিছু আয় ৪৮৭ ডলার। দেশটির প্রত্যেক নাগরিকের ঋণ ৩৫০০ ডলার।
নাইজেরিয়া: দেশটির মানুষের মোট মাথা পিছু আয় ৬০০ ডলার। স্বাধীনতা ১০ বছর পর দেশটির ৫০ শতাংশ মানুষের দরিদ্র সীমার নিচে বাস করে। তবে ১৯৮০ সালে দেশটির অর্থনীতির এ চিত্র ছিল না। ওই সশয় দেশটিতে ৩০ শতাংশের কম মানুষ দরিদ্র সীমার নিচে বাস করতো।
বুরুন্ডি: পূর্ব আফ্রিকার এই দেশের অর্থনীতি একেবারে বেহাল দশা। দেশটির রয়েছে দারিদ্রতা ও সহিংসতার ইতিহাস। দেশটির প্রতি ১০ জনের মেধ্যে সাতজনই দরিদ্র সীমার নিচে বাস করে। দেশটির মোট মাথা পিছু আয় ৬১৫ ডলার। ২০০৭ সালে জাতিসংঘ মানব উন্নয়ন সূচক অনুযায়ী, বিশ্বের ১৭৭ দেশের মধ্যে বুরুন্ডির অবস্থান ছিল ১৬৭। সূত্র: ম্যাপসঅবওয়ার্ল্ড।


























































