শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাজিলে রাগ করে স্ত্রী-সন্তানসহ ১১ জনকে হত্যা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

1483363523_05

পূর্বাশা ডেস্ক:

ব্রাজিলে নববর্ষে উদযাপনকালে সাবেক স্ত্রী ও আট বছর বয়সী ছেলেসহ মোট ১১জনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। সবাইকে গুলি করার পর বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর ক্যাম্পেনিয়াসের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর আইরিশ টাইমসের।

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের পুলিশ জানায়, রামিস ডি এরাইউজো (৪৬) নামে এক বন্দুকধারী রাগের মাথায় সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) এবং তাদের ছেলে জোয়াও ভিক্টরকে হত্যা করে। এসময় ছোটাছুটি করতে গিয়ে আরও আট ব্যক্তি নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি