সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাহরাইনে জেল থেকে ১০ কয়েদি ছিনতাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

bah-550x309

ডেস্ক রিপোর্ট:

বাহরাইনের একটি জেলের সাজাপ্রাপ্ত ১০ কয়েদিকে অস্ত্রের মুখে ছিনিয়ে নিলো সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এক পুলিশ সদস্য। আহত আরেকজন পুলিশ।

রোববার রাজধানী মানামার দক্ষিণে একটি জেলে অত্যাধুনিক রাইফেল ও পিস্তল নিয়ে ঢুকে পড়ে চার থেকে ছ’জন সন্ত্রাসী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার পরপরই জেলের আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পলাতক আসামীদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশও দেয়া হয়।

২০১১ সালের ফেব্রুয়ারিতে বাহরাইনের সুন্নি শাসকদের বিরুদ্ধে বৈষম্য অবসান দাবিতে বিক্ষোভে নামে দেশটির শিয়া ধর্মাবলম্বীরা। বিক্ষোভে ৫ পুলিশসহ ৩৫ জন নিহত হন। আটক হন প্রায় তিন হাজার। বহু মানুষকে সামরিক আদালতে বিচার করে দীর্ঘমেয়াদে সাজা দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি