শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৭

1483514559
পূর্বাশা ডেস্ক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর তিনজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, একই পরিবারের গৌরিপুর উপজেলার বিশ্বনাথপুরের শিশু সাকিব, তার মা মনোয়ারা ও শাশুড়ি ফাতেমা খাতুন। এবং অপরজন নান্দাইল উজেলার বাসিন্দা সিএনজি চালক চান মিয়া।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বেলা ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর গোরস্থানের সামনে ময়মনসিংহগামী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক, দুই নারী ও এক পুরুষ যাত্রী  ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি