শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পেটে ২টি কাঁচি নিয়ে ১৮ বছর!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৭

siger-550x367
ডেস্ক রিপোর্টঃ

১৮ বছর পরে অস্ত্রোপচার করে বের করা হলো ১৯৯৮ সালে পেটে রাখা দুইটি কাঁচি। ভিয়েতনামের ‘মা ভান হাত’ নামের ওই ব্যক্তির পেটে তীব্র ব্যথার কারনে হাসপাতালে ভর্তি হলে পুনরায় অস্ত্রোপচার করে ২টি কাঁচি বের করা হয়।

ভিয়েতনামের উত্তরাঞ্চলে ১৯৯৮ সালে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর অস্ত্রোপচার করা হয় তার। চিকিৎসকের ভুলে তার পেটের ভেতরে দুইটি কাঁচি রেখেই সেলাই করা হয়। এরপর ১৮ বছর কেটে যায়।

মাঝে মধ্যে পেটে তীব্র ব্যথা অনুভূত হলেও এতে পাত্তা দেন নি তিনি। এরপর গত শনিবার তিনি তীব্র ব্যথায় অস্থির হয়ে পড়েন। হসপাতালে গেলে এক্সরে রিপোর্টে পেটে কাঁচি থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর অস্ত্রোপচার করে তা বের করা হয়।

অস্ত্রোপচারের পর মা ভান হাত সুস্থ্য রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি