শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে ভুয়া চিকিৎসকে ২ বছরের কারাদন্ড ও কর্তৃপক্ষকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৭

pc-murad1-05-01-17pc-murad-05-01-17

মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার নগরপাড় অবস্থিত ইউনাইটেড হসপিটাল থেকে মো: সাইদুজ্জামান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ২ বছরের কারাদন্ড ও হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতাল থেকে আটক ওই চিকিৎসককে এ সাজা প্রদান করে থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটক ভুয়া ডাক্তার মো: সাইদুজ্জামান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাটশালা গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে।
জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভুয়া এমবিবিএস চিকিৎসক মো: সাইদুজ্জামান দীর্ঘদিন যাবত অপারেশনসহ নানা প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। ইতিপুর্বে ভুয়া এ চিকিৎসকের হাতে অপারেশন করে বেশ কয়েকজন রোগীর ক্ষতিগ্রস্থ হয়। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের ওই হাসপাতালে অভিযান চালায়। এ সময় মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০এর ২৯ এর-১(২) ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভুয়া চিকিৎসক সাইদুজ্জামানকে আটক করে ২ বছরের কারাদন্ড প্রদান করেন এবং হাসপাতালের পরিচালক গোলাম দস্তগীরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের বলেন, প্রতারক চিকিৎসক সাইদুজ্জামান দীর্ঘদিন যাবত অপারেশনসহ চিকিৎসার নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছিল। আটকের পর তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি