রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের জেলে ৪ বাংলাদেশির অনশন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

272919_1
ডেস্ক রিপোর্টঃ

ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলে মুক্তির দাবিতে অনশন ধর্মঘট শুরু করেছে চার বাংলাদেশি ও ৫ পাকিস্তানি নাগরিক। সম্প্রতি তাদের সাজার মেয়াদ সম্পন্ন হয়েছে। ফলে শিগগিরই মুক্তির জন্য গত দুইদিন যাবত এ অনশন শুরু করেছেন তারা।

শুক্রবার আলওয়ারের পুলিশ সুপার রাহুল প্রকাশ ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেন, চার বাংলাদেশিসহ ৯ কারাবন্দি দুইদিন আগ থেকে মুক্তির দাবিতে অনশন শুরু করেছে। তাদের ছেড়ে দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তাদেরকে সময়মতো জানানো হয়েছে।

চার বাংলাদেশি সম্পর্কে তিনি বলেন, শুক্রবার তাদের মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

আউটলুক ইন্ডিয়ার খবরে বলা হয়, কারাগারটিতে ১৭ বিদেশি বন্দি রয়েছে। স্বরাষ্ট্র ও পরাষ্ট্র মন্ত্রণালেয়র প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

প্রকাশ জানান, এর মধ্যে পাকিস্তানের এক নাগরিককে গুপ্তচরবৃত্তির দায়ে জেল দেয়া হয়েছে। বাকিদের বিদেশ আইনের আওতায় ভিসা বিধি লঙ্ঘন করায় জেল দেয়া হয়েছে।

আলওয়ার জেল সুপার সুরেন্দ্র সিংহ জানান, জেলটিতে পাকিস্তান, বাংলাদেশি নাগরিক ছাড়াও ক্যামেরুন, শ্রীলঙ্কা ও ইরানের নাগরিক রয়েছে। সাজার মেয়াদ সম্পন্ন হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি